পাকুন্দিয়ায় মোটরসাইকেলে আগুন, যুবদল নেতাসহ আহত ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পাকুন্দিয়ায় মোটরসাইকেলে আগুন, যুবদল নেতাসহ আহত ২

পাকুন্দিয়ায় মোটরসাইকেলে আগুন, যুবদল নেতাসহ আহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম। তাদেরকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন অভিযোগ করে বলেন, “রাতে কাতার বাজার এলাকায় আওয়ামী লীগের লোকজন যুবদল নেতা শরীফ ও কর্মী নজরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।” এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসনে বলেন, “পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এটি দলীয় সংঘর্ষ কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি, কাউকে আটকও করা হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d