পিরোজপুরে নির্বাচন কমিশন অফিসে দুদকের অভিযান, নথিপত্র সংগ্রহ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পিরোজপুরে নির্বাচন কমিশন অফিসে দুদকের অভিযান, নথিপত্র সংগ্রহ

পিরোজপুরে নির্বাচন কমিশন অফিসে দুদকের অভিযান, নথিপত্র সংগ্রহ

‎পিরোজপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা অনিয়ম, গ্রাহকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২৩ জুন) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পিরোজপুর জেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলে এই অভিযান। এসময় অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক।

অভিযানে তিন সদস্য বিশিষ্ট এই দুদক টিমের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন।

‎দুদক সূত্রে জানা যায়, গ্রাহকদের সেবা প্রদানে অনিয়ম ও সেবা প্রদানের জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়।

এসময় গ্রাহকদের করা অভিযোগের পর্যালোচনা করার জন্য নির্বাচন অফিস থেকে নথিপত্র সংগ্রহ করা হয়। এছাড়া এ সময় নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।‎অভিযানের বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, দুদকের একটি টিম দুপুরে আমাদের এখানে আসে। এ সময় তারা আমাদের এখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। তবে কোনো অনিয়ম তারা পায়নি।

‎ ‎এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, গ্রাহকদের কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজ জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে একটি অভিযান পরিচালনা করেছি। গ্রাহকদের অভিযোগ পর্যালোচনার জন্য সেখান থেকে কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও পর্যালোচনা করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d