প্রধান শিক্ষক এর বিদায়ে দুটি কথা। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
প্রধান শিক্ষক এর বিদায়ে দুটি কথা।

প্রধান শিক্ষক এর বিদায়ে দুটি কথা।

সাহেব আলি বুড়িগোয়ালিনী থেকে

শিক্ষজীবনে মহান পথ প্রদর্শক, হাজারও শিক্ষার্থীর জীবনে শিক্ষার প্রদীপ জ্বেলে আলোকিত করেছেন এমন এক শিক্ষাগুরু জীবনের কর্মজীবনের শেষ দিন। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উপকূলীয় এলাকায় অবস্থিত বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের মান্যবর প্রধান শিক্ষক বাবু মৃনাল কান্তি বিশ্বাসের
বিদায় বেলায়…. দুটি কথা।

তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে,বিদায় হচ্ছে বিচ্ছেদ। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। সে-ই যে জন্ম লগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবন পথের বাঁকে বাঁকে আরো কত বিদায় যে অনিবার্য হয়ে আসে…।

আজ বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবু মৃনাল কান্তি বিশ্বাসের সুদীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের আজ শেষ দিন।
অনুষ্ঠানিক বিদায় এর মধ্যে নয় স্বল্প পরিসরে বিদায় বেলায়।
আমি এই মহান শিক্ষাগুরু আগামী দিন গুলো সুন্দর সুখময় হোক, এই শুভ কামনায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d