ফরিদপুরে খালেদা জিয়ার রােগমুক্তি কামনায় বিএনপি ও ছাত্রদলের ইফতার বিতরণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফরিদপুরে খালেদা জিয়ার রােগমুক্তি কামনায় বিএনপি ও ছাত্রদলের ইফতার বিতরণ

ফরিদপুরে খালেদা জিয়ার রােগমুক্তি কামনায় বিএনপি ও ছাত্রদলের ইফতার বিতরণ

সাজ্জাদ হোসেন সাজু(গন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রােগমুক্তি কামনা করে ফরিদপুরে বিএনপি ও ছাত্রদলের উদ্যােগে ইফতার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সন্ধায় সদরপুর উপজেলা বিএনপির উদ্যােগ আনিসুদ্দিন সিটি মার্কেট ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি গােলাম রব্বানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুত জামান বদু, সহ-সভাপতি বাবুল হােসেন, আব্দুর রাজ্জাক খাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর রাজনৈতিক উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দােয়া করা হয়। উপজেলা বিএনপি নেতাকর্মী ছাড়াও যুবদল, স্বেচ্ছাসবক দল ও ছাত্রদল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে ফরিদপুরের নবগঠিত কােতয়ালী থানা শাখা ছাত্রদল অসহায় ও দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। এসময় জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হােসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন রতন, বাপ্পা খান, শামীম খান কায়েস, ইশতিয়াক রশীদ, অনিক খান জিতু, সােহান আল মাহমুদ, কােতয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক নাদিম মাহমুদ রুবেল, সদস্য সচিব আনােয়ার হােসেন, যুগ্ন আহ্বায়ক জহুরুল ইসলাম সােহাগ, শাহ মােহাম্মদ আরাফাত, রাশেদ হােসন সহ অন্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d