ফরিদপুরে নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফরিদপুরে নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

ফরিদপুরে নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার সকালে নসিমন উল্টে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই মাছ ব্যবসায়ীর নাম মো. আইউব আলী (৬০)। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছ ব্যবসায়ী আইউব আলী নসিমনযোগে বাগেরহাট থেকে ড্রামভর্তি মাছ নিয়ে বোয়ালমারী উপজেলার চিতারবাজার হাটে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল নামক স্থানে পৌঁছলে ওই সড়কে দেয়া গতিরোধকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নাসিমনটি উল্টে যায়। এতে মাছভর্তি ড্রামের চাপায় ঘটনাস্থলেই আইউব আলীর মৃত্যু হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d