ফরিদপুর ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফরিদপুর ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

ফরিদপুর ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

ফরিদপুর ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

 

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উথলী গ্রাম থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গার পাতরাইল দিঘীরপাড় এলাকার রোকন মাতুব্বরের ছেলে দুলাল মাতুব্বর (৩৫) ও একই এলাকার আনজু খাঁনের ছেলে রাসেল খাঁন (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
তারা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছে।
ওসি জানায়, মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।

গ্রেফতারদের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d