ফুটবল জাদুকর মেসিকে কি আটকাতে পারবে ব্রাজিল কোচ বিশ্বের ক্রীড়ামোদী মানুষের নজর এখন ব্রাজিলের ঐতিহাসিক মাঠ মারাকানায়।-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফুটবল জাদুকর মেসিকে কি আটকাতে পারবে ব্রাজিল কোচ বিশ্বের ক্রীড়ামোদী মানুষের নজর এখন ব্রাজিলের ঐতিহাসিক মাঠ মারাকানায়।-গণ টেলিভিশন

ফুটবল জাদুকর মেসিকে কি আটকাতে পারবে ব্রাজিল কোচ বিশ্বের ক্রীড়ামোদী মানুষের নজর এখন ব্রাজিলের ঐতিহাসিক মাঠ মারাকানায়।-গণ টেলিভিশন

কোপা আমেরিকা ফাইনালে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এ লড়াইটি এক অর্থে মেসি বনাম ও নেইমার মধ্যে। কেননা চলতি আসরে এখনও পর্যন্ত এ দুই বড় তারকাই যে নিজ নিজ দলকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন।

তাই মেসি-নেইমারকে আটকে রাখার ওপরেই সাফল্য-ব্যর্থতা অনেকাংশে নির্ভর কবে ব্রাজিল-আর্জেন্টিনার। আর আর্জেন্টাইন জাদুকর মেসি এবং নেইমারকে আটকে রাখার সেই উপায় খুঁজছেন দুই দেশের কোচ

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছেন, ‘মেসিকে আটকে রাখার উপায় আমি জানি। কিন্তু সেটা আপনাদের বলব না। আমরা তাদেরকে নিষ্ক্রিয় করব না, তাদের খেলার জায়গা সংকুচিত করে দিব।’

চলতি বছরের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ৪ গোল ও ৫ এসিস্ট করেছেন মেসি। দুটিই চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ। ফাইনাল ম্যাচে তাই মেসির দিকে বাড়তি নজর দিতেই হবে ব্রাজিলকে।
আর আর্জেন্টিনার কোচ বলেছেন আমরা কোন এক ব্যক্তিকে নিয়ে চিন্তা করবো না আমাদের পরিকল্পনা থাকবে পুরো দলকে নিয়ে।

এদিকে খেলা হবে ব্রাজিলের ঐতিহাসিক মাঠ মারাকানায়। যেখানে তারা হেরেছে একটি মাত্র ম্যাচ। সেটিও বিশ্বকাপ ফাইনালে। যা এখনও মারাকানা ট্র্যাজেডি হিসেবে পরিচিত। এর বাইরে মারাকানায় আর কোনো ম্যাচ হারেনি ব্রাজিল।

শুধু তাই নয়, কোপা আমেরিকায় দুই আসর ধরেই অপরাজিত ব্রাজিল। ২০১৯ সালের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও কোনো ম্যাচ হারেনি তারা। তবে এটিকে তেমন গুরুত্ব দিতে রাজি নন ব্রাজিল কোচ। তার মতে, অতীত সবসময় অতীতই। তাই সামনের দিকেই তাকাচ্ছেন তিনি।

তিতের ভাষ্য, ‘অতীত অতীতই। অতীতের দিকে তাকিয়ে সামনের নির্দেশনা মেলে না। কোপা আমেরিকার গত দুই আসরে (চলতি আসর সহ) আমরা অপরাজিত; আমাদের পরিসংখ্যান তুলনামূলকভাবে ভালো, কিন্তু এগুলোকে খুব বেশি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখি না আমি।’
কারণ আমাদের প্রতিপক্ষ ফাইনালে থাকবে তারকা খচিত আর্জেন্টিনা বিশ্বসেরা ফুটবল জাদুকর মেসি সে যে কোন সময় খেলার রূপ পরিবর্তন করে দিতে পারে।

তিনি আরও যোগ করেন, ‘কয়েক দিন ধরে আমরা একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের কাজটা গণমাধ্যম ও সমর্থকদের চেয়ে ভিন্ন। এটা প্রস্তুতি নেওয়া, অনুশীলন করা এবং মনোযোগ ধরে রাখার সঙ্গে সম্পর্কিত এবং আমরা আমাদের মূল কাজগুলোর দিকে মনোনিবেশ করছি।’

বিশ্ব দেখবে দুই দেশের দূই তারকার নীরব যুদ্ধ।
মেসিকে আটকানো নিয়ে কৌশলী ব্রাজিল কোচ পারবে কি।
দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনে।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
ভাইস চেয়ারম্যান
গণ টেলিভিশন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d