ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শাহ্ (কামরু) (৫৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১জুলাই ) রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কামরুজ্জামান শাহ্, উপজেলার সুজাপুর গ্রামের মৃত খোরশেদ আলী শাহ্ এর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের সময় স্থানীয় এমপির ছত্রছায়ায় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিলেন।

বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।

জানা যায়, চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদলকর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (২ জুলাই) বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d