ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে মৎস্যজীবী দলের আহ্বায়ককে কোপানোর অভিযোগ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে মৎস্যজীবী দলের আহ্বায়ককে কোপানোর অভিযোগ

ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে মৎস্যজীবী দলের আহ্বায়ককে কোপানোর অভিযোগ

পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদ করায় মো. জসিম হাওলাদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে মো. কিসলু সিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মো. কিসলু সিকদার উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাটিকেলবাড়ি গ্রামের মো. আদম আলী সিকদারের ছেলে।বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. জসিম হাওলাদার একই ইউনিয়নের ব্যাসকাঠি গ্রামের মো. বাদশা হাওলাদারের ছেলে। তিনি গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।

জানা যায, ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটাক্ষ সহ সরকার বিরোধী একাধিক স্ট্যাটাস দেন স্থানীয় মো. কিসলু সিকদার নামের এক ব্যক্তি। তিনি সন্ধ্যার পরে গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী নামক বাজারে বের হলে স্থানীয় জসিম হাওলাদার এই ধরনের স্ট্যাটাস দিতে বারণ করেন। তাৎক্ষণিক কিসলু সিকদার ক্ষিপ্ত হয়ে জসিম হাওলাদারকে চড় থাপ্পড় দেয়। কিসলু সিকদার তাদের অনুসারীদের মোবাইলে জানালে সিকদার বাহিনীর শফিক সিকদার, নাঈম সিকদার ও শামীম সিকদারের নেতৃত্বে জসিম সিকদারকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে নেছারাবাদের পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গুরুতর আহত জসিম হাওলাদারকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, রোগীর মুখে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করেছে। আপাতদৃষ্টিতে মনে হয় পিঠের আঘাত ফুসফুসের কাছাকাছি পৌঁছেছে। তাই দেরি না করে আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি।

গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক! আহত জসিম হাওলাদার আগে উন্নত চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসুক তারপর এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত মো. কিসলু সিকদারের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d