বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ

বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে রেজাউল হাসান রানু ৭৯ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান ৭৫ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ভোট পেয়েছেন ৮১টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস ৭১টি ভোট পেয়েছেন।শনিবার (২৮ জুন) রাতে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস এবং মীর্জা সেলিম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।

দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: মহসীন আলী রাজু, এ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।এদিকে, শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এতে ১৬৮ জনের মধ্যে ১৫৮ জন সদস্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি প্যানেলে নির্বাচন হয়। সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল হচ্ছে বেচান-কালাম পরিষদ এবং অন্যটি ছিলো রানু-লোটাস পরিষদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d