লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের উদ্যোগে বড়খাতা ইউনিয়ন উন্নয়ন সহায়তা কর্মসূচির তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ অনুদানের অর্থায়নে মৌলভী আবুল হাশেম আহমেদ সিনিয়র মাদ্রাসায় একটি কম্পিউটার ও একটি কম্পিউটার টেবিল প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ মাহাবুল আলম কম্পিউটার ও টেবিল গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর বড়খাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড়খাতা ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. মোবায়দুর রহমান সরকার মিঠু এবং মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর সদস্যরা।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. শফিউল আলম শফি উপস্থিত না থাকলেও তাঁর পক্ষ থেকে এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
তাঁরা জানান, এ অনুদানের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাবে। শিক্ষার পরিবেশ উন্নয়নে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply