বাগেরহাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বাগেরহাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ইউনুস খান (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে উপজেলার বলেশ্বর নদীতে গোসল করতে গেলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। বজ্রপাতের পর শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ইউনুস খান রায়েন্দা গ্রামের সায়েদ খানের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ইউনুস খান নামের প্রবাসীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d