বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিন মেয়েসহ দগ্ধ মা-বাবা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিন মেয়েসহ দগ্ধ মা-বাবা

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিন মেয়েসহ দগ্ধ মা-বাবা

Oplus_131072

রাজধানী ঢাকার বাড্ডার আফতাবনগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাব নগরের দক্ষিণ আনন্দনগর এলাকার আনসার ক্যাম্প বাজার–সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধ ব্যক্তিরা হলেন তোফাজ্জল হোসাইন (৪৫), তাঁর স্ত্রী মানসুরা বেগম (৪৫) এবং তাঁদের তিন কন্যা তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিসা (৪)। তোফাজ্জল হোসাইনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক এবং পরিবারসহ আফতাব নগরে বসবাস করেন।দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক শাওন বিনতে রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘পাঁচজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই দগ্ধ। সবার অবস্থা গুরুতর।’
হাসপাতালের তথ্য বলছে, তোফাজ্জল হোসাইনের শরীরের ৮০ শতাংশ পুড়েছে। তাঁর স্ত্রীরও শরীরের ৬৫ শতাংশ পুড়েছে। তাঁদের তিন সন্তানের মধ্যে তানিশার ৩০ শতাংশ ও অন্য দুজনের ৬০ শতাংশ করে পুড়েছে।প্রতিবেশী মো. শরীফ প্রথম আলোকে বলেন, আনন্দ নগর এলাকার নিচতলার ওই ফ্ল্যাটে কোনোভাবে গ্যাস লিক হয়ে পুরো ঘরে গ্যাস জমে ছিল। পরে রান্নার চুলা জ্বালাতে গিয়ে গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসায় থাকা সবাই দগ্ধ হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d