জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও দেশে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। এ দেশের মানুষের প্রধান দাবি বিচার, সংস্কার ও নতুন সংবিধান।শনিবার রাত সাড়ে ৮টায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ৫ম দিনে নওগাঁয় পদযাত্রায় শহরের নওযোয়ান মাঠে তিনি এ মন্তব্য করেন। এর আগে শহরের বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। ২৪-এ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এ স্বাধীনতাকে আমরাই রক্ষা করবো। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।
সদস্য সচিব আখতার হোসাইন আক্তার হোসেন বলেন, এক বছর পার হলেও এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশের ফিরিয়ে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এ দেশকে ভালোবাসে তারা গণঅভ্যুত্থানের ২৪-কে গণ্ডগোল করে আখ্যায়িত করছেন। ২৪-কে সংবিধানে স্বীকৃতির দাবি জানান তিনি।পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply