বিস্ফোরক মামলার পলাতক আসামি নাইস গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিস্ফোরক মামলার পলাতক আসামি নাইস গ্রেপ্তার

বিস্ফোরক মামলার পলাতক আসামি নাইস গ্রেপ্তার

বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার পলাতক আসামি কাজী নূরনবী নাইসকে অবশেষে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনের ফাঁদে ধরা পড়েছেন তিনি।
রোববার (১ জুন) বিকেলে সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নজিপুর হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই নূরনবী নাইসকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ সদর থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আত্মগোপনের সময় সাংবাদিক পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে নিজেকে রক্ষার চেষ্টা চালিয়ে যান। মামলাটি মিথ্যা দাবি করে তিনি জেলা প্রশাসকের দপ্তরে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বলেও বিভিন্ন স্থানে প্রচার করে আসছিলেন।স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কাজী নূরনবী নাইস ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী কয়েকজন নেতার ঘনিষ্ঠ ছিলেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন নিজ এলাকায় প্রভাব বিস্তার করেন।
অভিযোগ রয়েছে, তিনি সাধারণ মানুষদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতেন। সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করার অপচেষ্টা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d