গাজীপুর প্রতিনিধি :
আজ মঙ্গলবার ২৪/৬/২৫ ইং তারিখে নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে জীরানী বাজার এলাকার ডরীন গার্মেন্টসের শ্রমিকদের বেতনের দাবিতে পুলিশ ও শ্রমিকদের মাঝে হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া ।
শ্রমিক ও অফিস স্টাফদের পাওনা বেতন না দেওয়ার কারনে সকাল থেকে চলছে এই আন্দোলন ।
শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক ১৬/৬/২০২৫ ইং তারিখ থেকে কারখানার কাজ না থাকায় ( লে অফের ) বন্ধ ঘোষণা করা হয় ডরীন এ্যাপারেলস্ লিমিটেড ।
এই বন্ধ ঘোষণা আসার পর থেকে শ্রমিকরা প্রতিদিন আন্দোলন করেতে থাকে ।
আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনী , বাংলাদেশ বিজিপি এবং কাশিমপুর থানা পুলিশ ,,গাজীপুর শীল্প পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণ আসে শ্রমিকদের আন্দোলন ।
কারখানা কর্তৃপক্ষ থেকে জানায় আমরা মালিকপক্ষ থেকে সিদ্ধান্ত আসার পর আমরা সকলকে জানিয়ে দিব।
Leave a Reply