
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পড়ে যাওয়া গাছ কাটার পর ‘উঠে দাঁড়াল।
.
ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ প্রতিনিধি -হেলাল উদ্দিন :বিশ্বে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটে থাকে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
এমন একটি ঘটনা ঘটল আখাউড়ায়।
সাক্ষী হলেন উক্ত এলাকার আবাল,বৃদ্ধা-বণিতা।
ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে গেছে।এমন ঘটনার খবরে এলাকাবাসীসহ আশ-পাশের মানুষের মাঝে এই গাছ নিয়ে রীতি মতো হৈচৈ শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে।
ঐ বাড়ির পরিবারের সদস্য শারমীন সুলতানা সাংবাদিকদেরকে জানান , তিনি গাছটি পড়তেও দেখেছেন উঠার সময়ও দেখেছেন। মাস দেড়েক আগে প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে যায়। কিছুদিন পর গাছটি একজনের কাছে বিক্রি করলে তিনি গাছটি নেওয়ার জন্য কেটে টুকরা টুকরা করার পর হঠাৎ গাছ উঠে দাঁড়ায়। দেখামাত্রই তিনি চিৎকার করেন। এরপর বাড়িসহ আশপাশের লোকজন বিষয়টি দেখেন।
পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, ‘এটি আমার এক ভাতিজার গাছ। তুফানে পড়ে গেলে গাছটি বিক্রি করা হয়। গাছ ক্রেতা গাছটি কাটার পর এটি আবার দাঁড়িয়ে যায়। এটা আল্লাহর কুদরত।
গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, ‘আল্লাহ তায়ালা ভালো জানেন, কিভাবে কি হয়েছে।
গাছটি কাটার পর দাড়িয়ে গেছে। এখন গাছ দেখতে প্রতিদিন শত শত লোক জড়ো হচ্ছে,অনেকে আবার মানত করছেন, আগরবাতি-মোমবাতি জ্বালাচ্ছেন। কেউ আবার গাছের শিকড়-বাকল নিয়ে যাচ্ছেন। তাদের ধারণা এতে রোগ- বালাই ও বিপদ -আপদ দূর হবে।
কাঠুরিয়া মো. আমিন মিয়ার বলেন, গাছটি তুফানে শেঁকড়সহ উল্টে
মাটিতে পড়ে যায়। ডালা-পালা কাটার পর গাছটি হঠাৎ আবার দাঁড়িয়ে যায়। গোড়া কয়েক ইঞ্চি জায়গা লাগানো আছে কেটে দিলে হয়তো এটি আবার পড়ে যাবে।
ববর্তমানে গাছটি লাল কাপড়ে বাধা এবং এর চারপাশে লাল নিশান দিয়ে হেফাজতে রাখছে।
বাড়ির বাসিন্দাসহ এলাকাবাসী গাছটিকে নজরে রাখছে, যাতে কেউ গাছটির ক্ষতি না করতে পারে।
মানুষ আসছে,আগর-মোমবাতি জালাচ্ছে,মানত করছে।
Leave a Reply