সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
শ্রী শ্রী মা কালীকে শ্যামা ও আদ্যাশক্তি নামেও ডাকা হয়। সনাতন তন্ত্র মতে মা কালী হলেন শক্তির দেবী। পূজিত ১০ জন দেবীর মধ্যে মা কালী অন্যতম।
“সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
শরণ্যে এম্বকে গৌরি নারায়নি নমোহস্তুতে”
এ শ্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার অনুষ্ঠিত হলো,
ফরিদপুর, ভাঙ্গার নূরুল্লাগঞ্জ সর্বজনীন বারোয়ারী কালী পুজার প্রথম দিন।
৩ বছর অন্তর অন্তর টানা ৩ দিন ধরে ব্যাপক আনুষ্ঠানিকতা ও উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজা পালন করা হয়ে থাকে।
এ পূজা কে কেন্দ্র করে সদরপুর, ভাঙ্গা ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক উৎসুক ভক্তের সমাগম ঘটে। মাদল, ঢোল, কাশি, শঙের ধ্বনির সাথে আলো ঝলমলে মন্দির প্রাঙ্গণ এক চমকপ্রদ রুপ ধারণ করে। এ পূজাকে ঘিরে বিশিষ্টজনেরা তাদের নানা অভিব্যক্তি প্রকাশ করেন।
পূজা কমিটির প্রধান উপদেষ্টা গোকুল চন্দ্র সাহা বলেন, ‘পৃথিবীর সর্বত্র সুখ-শান্তি বিরাজ করুক এবং সকল অপশক্তি ও অকল্যাণ পরাজিত হউক এটাই মা কালীর কাছে আমাদের প্রার্থনা। ‘
এছাড়াও পূজা কমিটির অন্যতম উপদেষ্টা ও নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম তারেক বলেন, ‘ আমাদের ফরিদপুর- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্দেশনায় এ পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারেন।’
Leave a Reply