ভাবিকে ছুরিকাঘাতে হত্যা, দেবর পলাতক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভাবিকে ছুরিকাঘাতে হত্যা, দেবর পলাতক

ভাবিকে ছুরিকাঘাতে হত্যা, দেবর পলাতক

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাঁঠাল নিয়ে বিরোধের জেরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন দেবর।শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুরের চানপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নালী গ্রামের সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত দেবর রাকিব (২৮) একই গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।

স্থানীয়রা জানান, বসতঘরের পাশে থাকা গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন সোভা বেগম। এ সময় রাকিব এসে গাছের মালিকানা দাবি করে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে রাকিব ঘর থেকে ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

সালাম ও রাকিব দুই ভাই হলেও তাদের আলাদা সংসার। নিহতের বড় ছেলে ঢাকায় একটি কারখানায় কাজ করেন। আর ছোট ছেলে স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।

ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d