ভাসানচরের কাছে ৮৫০ টন চুনাপাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভাসানচরের কাছে ৮৫০ টন চুনাপাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে

ভাসানচরের কাছে ৮৫০ টন চুনাপাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে

Oplus_131072

নোয়াখালীর ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে চুনাপাথরবাহী একটি লাইটার জাহাজ আজ রোববার দুপুরে ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ইয়া ইলাহি। দুর্ঘটনার পর ১২ নাবিক কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযানে ওঠে রক্ষা পান। ডুবে যাওয়া জাহাজটি ৮৫০ টন চুনাপাথর নিয়ে মোংলায় যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাবুর খান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এমভি ইয়া ইলাহি জাহাজটি আজ দুপুর ১২টার দিকে ভাসানচরের কাছাকাছি ওসমান-৩ লাইটেড বয়া পয়েন্ট অতিক্রম করার সময় তলদেশে ফাটল ধরায় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এ সময় সাগর ছিল উত্তাল।
সাবুর খান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থল বয়া দিয়ে চিহ্নিত করার জন্য একটি জাহাজ পাঠানো হয়েছে। কাল সোমবার সকালে সেখানে বয়া দিয়ে চিহ্নিত করা হবে, যাতে অন্য জাহাজগুলো দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d