ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার সাইলো ও কম্বল বিতরণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার সাইলো ও কম্বল বিতরণ

ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার সাইলো ও কম্বল বিতরণ

ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার সাইলো ও কম্বল বিতরণ

 

 

 

মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগপ্রবণ এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সাইলো (খাদ্যশস্য সংরক্ষণের পাত্র) ও কম্বল বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ৮’শত সাইলো ও ৩’শত কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল হোসেন চকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (গোপালপুর-ভূঞাপুর)- ২ আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম (তোতা), গোবিন্দাসী ইউপি’র বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার (বাবলু), গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা (মৃধা), গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোবিন্দাসী ইউপি সচিব মশিউর রহমান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d