ভূঞাপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভূঞাপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভূঞাপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আমিনুল ইসলাম(টাঙ্গাইল)
প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে মুখে মাস্ক না পড়ে চলাফেরা করার দায়ে ৯জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৬জুন) বেলা ১১ঘটিকা থেকে দুপুর পর্যন্ত মাস্ক না পড়ায় ৯জন পথচারী ও দোকানদারকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী। এসময় পথচারী ও দোকানদারদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুলাহ আল রনী বলেন, করোনাভাইরাস সংক্রমনরোধে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করে ৯জনকে ১হাজার ৬শত টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনার ঝুঁকি এড়াতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d