
মাদক ও অনলাইন জুয়া ছেড়ে খেলার মাঠে পীরগঞ্জের সরলিয়ার যুব সমাজ।
মোঃ শাওন মিয়া (পীরগঞ্জ,রংপুর)
বর্তমান ডিজিটাল যুগে যেখানে অধিকাংশ যুবক ও কিশোর অনলাইন জুয়া ও মাদকের ফাঁদে পড়ে নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে রংপুরের পীরগঞ্জের ১৫ নং কাবিলপুর ইউনিয়নের সরলিয়ার যুবসমাজ। ক্ষতিকর অনলাইন জুয়া ও মাদক থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরণের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে উঠেছে তারা।
সকলে জানান,একসময় না বুঝে অনেকেই এসব ক্ষতিকর অনলাইন জুয়া এবং মাদক চক্রে জড়িয়ে পড়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছেন যে জুয়া বা মাদকে কেবল ক্ষতি ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। এলাকার যুব সমাজ একজোট হয়ে সিদ্ধান্ত নেন যে মাদকের মতোই ভয়াবহ এই অনলাইন মাধ্যম ছেড়ে সকলকে খেলার মাঠে ফিরে আসার আহ্ববান জানান।
গ্রামের সকল কিশোর, যুবক নিজেদের সময় কাটানোর মাধ্যম হিসেবে খেলাধুলা করার জন্য প্রতিদিন বিকেলে সরলিয়া বেতকাপা আদশ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে দল ভাগের মাধ্যমে খেলা আরম্ভ করেন এর ফলে অনলাইন জুয়া ও মাদকের মতো অগোচর ও ক্ষতিকর জগত থেকে তাদের মন পূর্ণাঙ্গভাবে দূরে সরে এসেছেন।
“যে মুখে ‘মা’ সে মুখে মাদক না ” স্লোগান কে সামনে রেখে এগিয়ে চলছে।
এলাকার শিক্ষিত সুশীল সমাজের মতে, তরুণদের মানসিক বিকাশ রক্ষা ও অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরলিয়ার যুবসমাজের এই স্বতঃস্ফূর্ত রূপান্তর এলাকার অন্যান্য গ্রামের যুবসমাজের জন্যও একটি শিক্ষণীয় এবং প্রশংসনীয় অনুকরণীয় হতে পারে।
Leave a Reply