জামালপুর প্রতিনিধি
মাদারগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা মাদক নির্মূল, কিশোর অপরাধ রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, ইভটিজিং বন্ধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা উপস্থাপন করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জসিমউদ্দিন, ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি রইছ উদ্দিন, গুনারীতলা, সিধুলী ও চরপাকেরদহ ইউনিয়নের প্রশাসকবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ গণমাধ্যম কর্মীরা।
সভায় ইউএনও বলেন, “অপরাধ দমনে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কারো গাফিলতি বরদাস্ত করা হবে না।”
উপস্থিত অংশগ্রহণকারীরা সভায় মতামত প্রদান করে আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply