মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা গত ২৭ জুন ২০২৫ শুক্রবার, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে উপজেলার ঝালুপাড়া মন্দির এলাকায় দিনভর ছিল ভক্তদের ভিড়, উল্লাস ও ধর্মীয় আবেগ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন সুকান্ত চন্দ্র হাওলাদার, সহ-সভাপতি কমলেশ চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র বর্মন। তাদের নেতৃত্বে জগন্নাথ দেবের রথটি ঝালুপাড়া মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রার ধারাবাহিকতায় ৫ জুলাই ২০২৫, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রাও উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে ফিরে এসে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, মন্দির ভিত্তিক কার্যক্রমের প্রধান শ্রী রাখাল চন্দ্র বিশ্বাস, শ্রী শিবতোষ বর্মন, শ্রী দিলীপ চন্দ্র বর্মনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তবৃন্দ। এ উৎসব উপলক্ষে মন্দির এলাকা ও শহরের প্রধান সড়কগুলো ছিল সজ্জিত ও আলোয় আলোকিত। নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজরকাড়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d