মাদারগঞ্জে নাশকতায়-২ এবং ইয়াবাসহ আটক ৩  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাদারগঞ্জে নাশকতায়-২ এবং ইয়াবাসহ আটক ৩ 

মাদারগঞ্জে নাশকতায়-২ এবং ইয়াবাসহ আটক ৩ 

ইয়াসিন আরাফাত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ এবং ইয়াবাসহ এক যুবকসহ ৩ জন কে আটক করেছে পুলিশ।  রোববার দুপুরে কামরুল ইসলাম (৪২) ও শেখ মনির সরকার (৩০) কে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়া (২৬) কে মাদক মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে কামরুল ইসলাম হাটমাগুড়া এলাকার জহরুল হকের ছেলে।  জোড়খালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও হাটমাগুড়া বাজারের ঔষধ ব্যবসায়ী। কামরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হলো।

শেখ মনির সরকার গুনারীতলা দিকপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।  মাদারগঞ্জ উপজেলা মৎস্যজিবী লীগের সদস্য।মনির সরকার জানায় ইউনিয়ন পরিষদের চাউল বিতরণের  ভিডিও ফেসবুকে পোস্ট করায় আমাকে মারধোর করে পুলিশে ধরিয়ে দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকা থেকে ২৫ পিস ইয়াবা সহ হৃদয় মিয়া নামে এক যুবককে আটক করেছে ফাঁড়ী থানা পুলিশ।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান কামরুল ও মনির কে তদন্ত প্রকাশিত হিসেবে  চিহ্নিত করে নাশকতা মামলায় এবং হৃদয় মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতেও  অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d