ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি
৩০ জুন ২০২৫ ইং জামালপুর
মাদারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ এক আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-১) সৈয়দ আবু আহাম্মদ শাফী এবং জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
পরিদর্শনকালে তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক সেবার মান, চিকিৎসা ব্যবস্থা ও রোগীসেবার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সৈয়দ আবু আহাম্মদ শাফী স্যার হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডা. মোহাম্মদ আজিজুল হক স্যার স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে স্বাস্থ্যসেবার আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের আহ্বান জানান।
এই পরিদর্শন স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply