নড়াইলের লোহাগড়া উপজেলায় মোবাইল না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে শ্রীবর্ণা সাহা আদ্রিতা (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।রোববার (১৫ জুন) দুপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত শ্রীবর্ণা সাহা আদ্রিতা উপজেলার সরকার পাড়া এলাকার গৌতম সাহার মেয়ে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীবর্ণা সাহা আদ্রিতা তার বাবা গৌতম কুমার সাহার কাছে গান শোনার জন্য মোবাইল চায়। কিন্তু তার বাবা ফোন দিতে অস্বীকৃতি জানালে অভিমানে নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আত্মহত্যার এ ঘটনাটি খুবই দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে
Leave a Reply