মোরেলগঞ্জে পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা খালেক আর নেই শেফালী আক্তার রাখি, - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মোরেলগঞ্জে পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা খালেক আর নেই শেফালী আক্তার রাখি,

মোরেলগঞ্জে পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা খালেক আর নেই শেফালী আক্তার রাখি,

মোরেলগঞ্জে পুলিশ সুপার বীর
মুক্তিযোদ্ধা খালেক আর নেই

শেফালী আক্তার রাখি,
বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ খালেক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার রাত সাড়ে ১২টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতবরণ করেন।
রবিবার বেলা ১১টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে প্রথম জানাজা ঢাকা রমনা কেন্দ্রেীয় জামে মসজিদ, ২য় জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় রাজারবাগ পুলিশ লাইন হেডকোয়াটার এবং ৪র্থ জানাজা আসরবাদ তার নিজ গ্রামের বাড়ি আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে তার বড় ছেলে আমেরিকা প্রবাসী মো. শাহনেওয়াজ দুলাল জানিয়েছেন।
আলহাজ্ব এম এ খালেক মৃত্যুকালে ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য বহুগুনাগ্রাহী রেখে গেছেন। কর্মময় জীবনে তিনি ১৯৯৭ সালে রাজারবাগ পুলিশ হেডকোয়াটার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে থেকে অবসর গ্রহন করেন। ২০০২ সালে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সদস্য, বাংলাদেশ বেতারসহ সংঙ্গীত জগতের একজন সুরকার ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ও সংগঠনের সাথে জড়িত ছিলেন।
জানাজা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, শিকদার ফরিদুল ইসলাম, ফারুক হোসেন সামাদ, রেজাউল করিম সোহাগ, যুবদল নেতা মিজানুর রহমান পলাশ, শহিদুল ইসলাম মিঠু, ন্যাশনাল পিপলস ওলামা পার্টির কেন্দ্রীয় সদস্য মাওলানা ফয়সাল আরেফিন (সায়েখ) সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ জানাজায় অংশ গ্রহন করেন।
এদিকে সাবেক পুলিশ সুপারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক অতিরিক্ত আইজিপি বিশিষ্ট সমাজ সেবক ড. আব্দুর রহিম খান, কেন্দ্রীয় বিএনপি নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির, মোরেলগঞ্জ কল্যাণ সমিতির কর্মকর্তা আলাউদ্দিন শিকদার, হাফেজ সুলতান আহমেদ, হাফিজুর রহমান মনি, ছাত্রনেতা ফয়সাল আহমেদ সোহেল, এম. শোয়াইব শরীফ শোয়েব প্রমুখ।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d