যদি কেস থাকে, কী করবেন, ছেড়ে দিলে বলবেন ছেড়ে দিছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যদি কেস থাকে, কী করবেন, ছেড়ে দিলে বলবেন ছেড়ে দিছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যদি কেস থাকে, কী করবেন, ছেড়ে দিলে বলবেন ছেড়ে দিছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

Oplus_131072

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখন তাঁর নামে যদি কেস থাকে, আপনি কী করবেন?…ছেড়ে দিলে আবার আপনি কিন্তু…বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন…।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।গতকাল রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আজ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে আজ সোমবার বেলা সোয়া ১১টার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
আরও পড়ুন
নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার
১৮ মে ২০২৫
সচিবালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করেন সাংবাদিকেরা। এক সাংবাদিক বলেন, গতকাল বিমানবন্দর থেকে এক চিত্রনায়িকা গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এটার (গ্রেপ্তার) সমালোচনা করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জানতে চান সাংবাদিক।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কী করেছেন, তা তিনি জানেন না। এটা যাঁর যাঁর ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে করা আরেক প্রশ্নে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের যারা অপরাধী, তাদের বিচার অবশ্যই হবে। এই বিচার করাটা এই সরকারের ম্যান্ডেট। দেশের মানুষ এ বিষয়ে সরকারকে সমর্থন করে। কিন্তু এর বাইরে গিয়ে যদি কোনো মানুষ ভোগান্তি মনে করে…।
আরও পড়ুন
নুসরাত ফারিয়া আদালতে, কারাগারে আটক রাখার আবেদন
৪ ঘণ্টা আগে
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এঁদের ক্ষেত্রে তিনি অনেকবার বলছেন, কেউ যেন ভোগান্তির শিকার না হয়। এই জন্য তাঁরা অবশ্যই ব্যবস্থা নেবেন। তাঁরা বলছেন, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে। কোনো একজন নিরীহ লোক যেন কোনো অবস্থায়ই শাস্তি ভোগ যেন না করে। এই ব্যবস্থা তাঁরা অবশ্যই নেবেন।নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে করা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তিনি বলতে পারবেন না।
নুসরাত ফারিয়া বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে করা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন তাঁর নামে যদি কেস থাকে, আপনি কী করবেন?…ছেড়ে দিলে আবার আপনি কিন্তু…বলবেন স্যার আপনি ছেড়ে দিছেন…।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d