যমুনার ভাঙ্গন মোকাবিলায় পদক্ষেপ নিলেন তানভীর হাসান ছোট মনির এমপি -গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যমুনার ভাঙ্গন মোকাবিলায় পদক্ষেপ নিলেন তানভীর হাসান ছোট মনির এমপি -গণ টেলিভিশন

যমুনার ভাঙ্গন মোকাবিলায় পদক্ষেপ নিলেন তানভীর হাসান ছোট মনির এমপি -গণ টেলিভিশন

মোঃ শহিদুল ইসলাম, (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় যমুনা নদীর পানি কমার সাথে সাথে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে শত শত ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে রোববার (২৫- জুলাই) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা ও কষ্টাপাড়া এলাকার ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন টাঙ্গাইল- ২ (গোপালপুর – ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি। তিনি নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শনকালে ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। এতে এলাকাবাসী অনেক আনন্দিত হন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন চকদার, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d