যশোরে ২৩টি স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যশোরে ২৩টি স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরে ২৩টি স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরের মুরাদগড় বাজার এলাকা থেকে প্রায় ৩ কেজির বেশি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিজিবির একটি টহলদল তাদের আটক করে।আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেহেদী হাসান (২৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, আসামিরা স্বর্ণবারগুলো ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের দেহ তল্লাশির সময় কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩.০৯৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। মোবাইলসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ৪ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ৯১৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।ঘটনার বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সীমান্তে স্বর্ণ, মাদক, অস্ত্রসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।”

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d