
যশোর শিক্ষা বোর্ড কর্তৃক শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:জিয়াউর রহমান জিয়া,
শ্যামনগর উপজেলা প্রতিনিধি,
“গণ টিভি” ও “দৈনিক আমাদের দেশ”
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয় (EIIN: ১১৮৯৫৩) এর পরিচালনার জন্য ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়। স্মারক নং- বিভ-৬/৫১১৫/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.২৫৪০১।
প্রধান শিক্ষকের ১৫-০৬-২০২৬ তারিখের অনলাইন আবেদনের (আইডি-৩৭৫০৭) প্রেক্ষিতে “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪ এর উপ-প্রবিধান (১) অনুযায়ী পত্র ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির সদস্যরা হলেন:
১. জনাব কুদরত এলাহী – সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত)
২. জনাব এম, এম মজনু-ই-এলাহী – সাধারণ শিক্ষক সদস্য (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)
৩. জনাব জি, এম, জিয়াউর রহমান – অভিভাবক সদস্য (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
৪. প্রধান শিক্ষক, শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয় – সদস্য সচিব
পত্রে উল্লেখ করা হয়, উক্ত অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।
Leave a Reply