যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, প্রাণ হারালেন বৃদ্ধ বাড়িওয়ালা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, প্রাণ হারালেন বৃদ্ধ বাড়িওয়ালা

যাত্রাবাড়ীতে গ্রিল কেটে ডাকাতি, প্রাণ হারালেন বৃদ্ধ বাড়িওয়ালা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় ডাকাতদের কবলে পড়ে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)।মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলি ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে সালমা জানান, যাত্রাবাড়ীর ৫ তলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। আর তিনি নিজে থাকেন রায়েরবাগে। ভোরে বাসাটির ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়। পরবর্তীকালে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d