রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিবেদকঃ মির্জা তুষার আহমেদ।

রাজশাহী নওদাপাড়া এলাকাতে মাইক্রোবাসের ধাক্কায় মোঃ জিল্লুর রহমান (৩০) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। (গতকাল মঙ্গলবার) আনুমানিক সকাল ৯,টার পর বাগমারা থেকে রাজশাহী যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ জিল্লুর রহমান রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালিয়ে সকালে বাগমারা থেকে রাজশাহী যাচ্ছিলেন। রাজশাহী শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, মোঃ জিল্লুর রহমান নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে খুব দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d