লালমনিরহাটেগ্রামীনব্যাংকের নৈশ প্রহরীর লাশউদ্ধার -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লালমনিরহাটেগ্রামীনব্যাংকের নৈশ প্রহরীর লাশউদ্ধার -গণ টিভি

লালমনিরহাটেগ্রামীনব্যাংকের নৈশ প্রহরীর লাশউদ্ধার -গণ টিভি

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী গ্রামীণ ব্যাংকের অফিস থেকে ফুল বাবু মিয়ার (৬৫) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।মৃত ফুল বাবু সাপ্টিবাড়ি ইউনিয়নের সরকার টারী এলাকার মৃত মফিজ মুন্সির ছেলে।

সোমবার (৫ জুলাই) দুপুরে গ্রামীন ব্যাংকের সাপ্টিবাড়ি ব্রাঞ্চ অফিস থেকে লাশ উদ্ধার করেন পুলিশ।

এ বিষয়ে এলাকাবাসী জানান,
প্রতিদিনের ন্যায় রোববার (৪ জুলাই) রাতে ফুল বাবু অফিসের ভিতরেই ঘুমায়। পরদিন সকাল হলে ব্যাংকের ভিতরেই থাকা ব্রাঞ্চ ম্যানেজার মশিউর রহমান ও প্রশিক্ষনার্থী কেন্দ্র ব্যবস্থাপক তুহিন ফুল বাবুকে ডাকলে তার কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর সোহরাবকে অবগত করেন। পরে তিনিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ গ্রামীণ ব্যাংক অফিসের ভিতরে গিয়ে নৈশপ্রহরী ফুল বাবু মারা গেছেন বলে নিশ্চিত হন। পরে তারা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে দুপুরের দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।এদিকে ফুল বাবুর ছেলে লাভলু মিয়া জানায়, তার বাবার কোন অসুখ ছিল না। বাবা কিভাবে মারা গেছেন তা তারা জানেন না।সাপ্টিবাড়ী শাখা ম্যানেজার মশিউর রহমান জানান, সকাল ৮ টা থেকে ৯ টার দিকে আমি আমার স্টাফ তুহিনকে ফুল বাবু উঠেছেন কি না দেখতে পাঠাই। তিনি ফুল বাবুর নিকট গিয়ে দেখেন তখনও ফুল বাবু ঘুম থেকে উঠেনি। তুহিন এসে আমাকে জানান ফুল বাবু এখনো ঘুমোচ্ছেন। পরে দুজনেই তাকে ডাকার জন্য সেখানে গিয়ে তাকে ডাকতে থাকি। পরে তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলে তার শরীর ঠান্ডা অনুভব করি। তিনি আরো বলেন, সন্দেহ হলে স্থানীয় সাবেক চেয়ারম্যানকে অবগত করেন।আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d