লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যানের অক্সিজেন জেনারেটর উপহার -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যানের অক্সিজেন জেনারেটর উপহার -গণ টিভি

লালমনিরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যানের অক্সিজেন জেনারেটর উপহার -গণ টিভি

মোঃশাহীন আলম ,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন জেনারেটর উপহার দিয়েছে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মাহাবুবুজ্জামান আহমেদ।

বুধবার (১৪ জুলাই) দুপুরের ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মো. মাহাবুবুজ্জামান আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবব্রত কুমার রায়ের হাতে অক্সিজেন জেনারেটরটি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি মো.আমিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক মো.তিতাস আলমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, করোনাকালীন সময়ে সমাজের নিম্মশ্রেণীর জনসাধারণদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের যে শূন্যতা রয়েছে সেটা যদি উর্দ্ধতন কর্তৃপক্ষ দেখেন তাহলে আমি বিশ্বাস করি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মানুষ শতভাগ সুচিকিৎসা পাবে। আমি সবসময় তৃণমূল গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমার ধারা অব্যাহত থাকবে।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সাপোর্ট দিতে এই অক্সিজেন জেনারেটর ব্যবহার করা হবে। এটি মূলত প্রাকৃতিক বাতাসকে পরিশোধনের মাধ্যমে অক্সিজেন তৈরী করে ধারণ করতে পারে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে পারবে বলে জানা যায়। ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা যেন ভালো করে চিকিৎসা নিতে পারেন সেজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বপ্রথম কর্মরত চিকিৎসকদের পিপিইসহ করোনা মোকাবেলা ও প্রতিরোধে সকল প্রকার সামগ্রী প্রদান করেছেন চেয়ারম্যান মহবুবুজ্জামন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d