শহীদ জিয়াউর রহমানের মাজারে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা নিবেদন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শহীদ জিয়াউর রহমানের মাজারে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়াউর রহমানের মাজারে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে ‘আমরা বিএনপি পরিবার।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল।
শনিবার (৩১ মে) বাদ আছর আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজার কমপ্লেক্সে যান একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম ও আবুল কাশেম, আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও রুবেল আমিন।এছাড়া আরও উপস্থিত ছিলেন- মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজল, শেকৃবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিনার হোসেন, ছাত্রদল নেতা মিসবাহ, শোয়েব, অনিক, মারুফ, রোমান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ সেতু, বগুড়া জেলা এ্যাব-এর সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পাঠান, এ্যাব-কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ আমিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল আজিজ এবং মোনাজাতে ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d