শামীমের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছাঁয়া- গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শামীমের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছাঁয়া- গণ টেলিভিশন

শামীমের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছাঁয়া- গণ টেলিভিশন

মোঃ শহিদুল ইসলাম, (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শামীম শেখ (৩০) স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের মহির উদ্দিনের ছোট ছেলে। তিনি ২০০৬ ব্যাচের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

বুধবার (২৮- জুলাই ) বেলা ১১ টার সময় স্ট্রোক জনিত কারণে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোন ও আত্নীয় স্বজন রেখে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তাকে গোবিন্দাসী কবরস্থা‌নে বাদ আসর জানাজা নামাজ শেষে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম স্ট্রোক করলে, তাঁর পরিবার তাৎক্ষণিক ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অতঃপর আর্থিক কারণে তাকে ঢাকা থেকে রিলিজ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। অভাব-অনটনের সংসারে লেখা পড়া করতে না পাড়ায় রাজমিস্ত্রীর কাজ করে শামীম সংসার চালাতো। শামীমের উপার্জনের উপর নির্ভরশীল ছিল তাঁর পরিবার।

শামীমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন চকদার, গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন সহ গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যাক্তিবর্গ।

এছাড়াও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের সকল বন্ধুমহল তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বন্ধুমহল জানান, তাঁর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d