শ্যামনগরের নেতা কর্মী ও প্রশাসনের নাম ভাঙিয়ে তৈরি হচ্ছে অবৈধ স্থাপনা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।

শ্যামনগরের নেতা কর্মী ও প্রশাসনের নাম ভাঙিয়ে তৈরি হচ্ছে অবৈধ স্থাপনা

স্টাফ রিপোর্টার
সরকারি খালের উপর তৈরি করা হচ্ছে অবৈধ পাকা স্থাপনা, উপজেলা প্রশাসন কর্তৃক এই কাজ বন্ধের নির্দেশনা থাকলেও মানছেন না স্থাপনা নির্মাণকারী বেপরোয়া হাবিবুল্লাহ। উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তারা তাকে পুনরায় কাজ করার অনুমতি দিয়েছেন বলে মিথ্যাচার করছেন তিনি।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোনার মোড় নামক একটি স্থানে । খালের ভিতরে নির্মাণ করা স্থাপনা, নিজের জায়গায় হচ্ছে বলে জানিয়েছেন, স্থাপনা নির্মাণকারী ইসমাইলপুর গ্রামের আজিজ গাজীর পুত্র মোঃ হাবিবুল্লাহ ।

সে আমাদের প্রতিবেদককে জানিয়েছেন, সরকারি খালের ভিতরে স্থাপনা নির্মাণ করছেন নিজের জায়গায় যার অনুমতি দিয়েছেন- শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও প্রশাসন কর্মকর্তারা, খতিয়ে দেখা গেলো সব মিথ্যা ।

মাত্র কয়েক দিন আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন এবং নির্বাহী ম্যজিস্টেট ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শহীদুল্লাহ সরোজমিনে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।

কিন্তু এই মহলটি বেপরোয়া হয়ে উঠেছে সরকারি জমি দখল করতে । উপজেলা চেয়ারম্যান ও এসিল্যন্ডে মহোদয়ের নির্দেশনা না মানিয়া তাদের নামে মিথ্যাচারকরে রাতের আঁধারে আস্তে আস্তে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তৈরি করছেন অবৈধ স্থাপনা ।

নির্বাহী ম্যজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন আমি এই কাজ বন্ধ করে দিয়েছি তারপর পুনরায় কাজ করছে সেটা আমি জানি না, তবে আমি এখুনি ব্যবস্থা নিচ্ছি ও কাজ বন্ধ করে দিচ্ছি। এর পর আমাদের নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d