শ্যামনগর উপজেলার গাবুরায় অন্ধ হাফেজ  আল-আমিন আর নেই   - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগর উপজেলার গাবুরায় অন্ধ হাফেজ  আল-আমিন আর নেই  

শ্যামনগর উপজেলার গাবুরায় অন্ধ হাফেজ  আল-আমিন আর নেই  

শ্যামনগর উপজেলার গাবুরায় অন্ধ হাফেজ  আল-আমিন আর নেই

 

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের আব্দুল্ল্যাহ (খকন) গাজীর ছোট ছেলে হাফেজ মোঃ আল আমিন আর নেই। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর। সে গাবুরা দৃষ্টিনন্দন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। ২০২১ সালে হাফেজ হওয়ার পর আস্তে আস্তে তার দুই চোখের দৃষ্টি হারিয়ে যায়। এবং অন্ধ অবস্থায় মাদ্রাসা থেকে মাথায় পাকড়ী বেঁধে দেন হুজুররা।

হাফেজ অন্ধ আল আমিন এর একটা ভিডিও দেখে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এবং বিদেশি একটি সংস্থা আল আমিনের চুক্ষু চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তারপর আলামিনের চুক্ষু চিকিৎসা হয়। সে সাতক্ষীরা একটা মাদ্রাসায় ভর্তি হয়। তারপরে হঠাৎ এক সপ্তাহ ধরে জ্বর বমি করতে গিয়ে পেটের নাড়ি নাকি উল্টে গিয়েছিল তার সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন পরে সেখানে সে মৃত্যু হয়

গাবুরা অন্ধ শিশু হাফেজ হিসেবে আল আমিন পরিচিত হয়েছিল। এমন মহতী শিশু হাফেজের ইন্তেকাল গাবুরাসহ শ্যামনগর উপজেলার তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বুধবার দুপুর থেকেই তার মৃত্যুর খবর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মরহুমের জানাজা বৃস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে গাবুরা শেখ বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।পরে তার নিজ গ্রামে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে মা-বাবা ভাই-বোন অসংখ্য আত্মীয় স্বজনদের রেখে গেছেন।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d