শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্যদের বিরুদ্ধে চেয়ারম্যান অসীম মৃধা পন্থী সমর্থকদের অনাস্থা। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্যদের বিরুদ্ধে চেয়ারম্যান অসীম মৃধা পন্থী সমর্থকদের অনাস্থা।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্যদের বিরুদ্ধে চেয়ারম্যান অসীম মৃধা পন্থী সমর্থকদের অনাস্থা।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্যদের বিরুদ্ধে চেয়ারম্যান অসীম মৃধা পন্থী সমর্থকদের অনাস্থা

 

বিশেষ প্রতিনিধি।

শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আক্তার হোসেনের কাছে উপস্থিত হয়ে ১১ জন ইউপি সদস্য লিখিতভাবে অনিয়ম দুর্নীতি ঘুষ স্বেচ্ছাচারিতার অভিযোগ দেন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুন্সিগঞ্জ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে জেলেখালি মোড়ে ইউপি সদস্যদের বিরুদ্ধে সভা ডেকে অনান্হা প্রকাশ করেছেন চেয়ারম্যান অসীম পন্থীরা।

গত বুধবার ( ২আগষ্ট ) জেলেখালী মোড়ে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ জলিল কাগুজী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারক চন্দ্র মন্ডল, বিকাশ রন্জন ,প্রভাস মিস্ত্রী,

তাপস মন্ডল, নির্মল মন্ডল, চন্দন মিস্ত্রি, জীবিতেশ গাইন, রঞ্জন রপ্তান,শ্যামল মিস্ত্রি ,মনোরঞ্জন গায়েন সহ অনেকে।

এ সময়ে বক্তারা বলেন বারবার নির্বাচিত চেয়ারম্যান বাবু অসীম কুমার মহোদয়ের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্যরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

ইউপি সদস্যগণ একতাবদ্ধ হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়ম করেছে বলে যে লিখিত অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তি মূলক।

ইউপি সদস্যগণ বিভিন্নভাবে জনগণের কাছ থেকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে টাকা পয়সা আত্মসাৎ করে , এমনকি তারা চেয়ারম্যানের কাছে পাঁচটি দাবি করেছে একটি দাবী ও জনক কল্যাণমুখী নয়, আমরা ইউপি সদস্যদের এলাকায় অবাঞ্চিত ঘোষণা করছি।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d