শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রেসক্লাব নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রত্যাহারের জন্য সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রেসক্লাব নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রত্যাহারের জন্য সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রেসক্লাব নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রত্যাহারের জন্য সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রেসক্লাব নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রত্যাহারের জন্য সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম।

মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন আপত্তিকর মন্তব্য করায় উপজেলার কর্মরত সাংবাদিকদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হল রুমে শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিক সহ উপজেলার সকল সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় সাংবাদিকরা বৈঠকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সকলের মতামতের ভিত্তিতে পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রদান করা হয় এবং বিতর্কিত বক্তব্যের জন্য তীব্র নিন্দা জানানো হয়। এ সময়ের মধ্যে তার আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় উপজেলার পরিষদের চেয়ারম্যান এস আতাউল হক দোলনের দপ্তরের যে দূর্নীতি তদন্ত পূর্বক ধারাবাহিক প্রতিবেদন করতে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন করার ব্যাপারে একমত পোষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন
সিনিয়র সাংবাদিক
আলমগীর সিদ্দিকী,আলহাজ্ব আবু কওছার,আবু সায়ীদ,আনিচ্ছুজ্জামান সুমন,এস.কে সিরাজ,
এস.এম. মোস্তফা কামাল,এম.কামরুজ্জামান
রনজিৎ বর্মন,জি.এম.আব্দুল কাদের,আসাদুজ্জামান লিটন,সামিউল ইসলাম মন্টি,সরদার সিদ্দীক,আবুল হোসেন,এস.এম আবু মূসা,
ডা: তপন বিশ্বাস
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি জনাব মারুফ হোসেন মিলন সংগঠনিক সম্পাদক জনাব মোঃ ফরিদ উদ্দিন আহম্মদ
রিপোর্টার্স ক্লাবের সভাপতি
গাজী আল ইমরান,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু,সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
বিলাল হোসেন,নীলাকাশ বার্তার সম্পাদক মোঃ নুরুজ্জামান,
রমজাননগর কৈখালী রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন,সাধারণ সম্পাদক
শাহিন আলম,উপকূলীয় প্রেসক্লাবের সাহেব রেজা প্রমূখ।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d