মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেছে স্থানীয় বিএনপি নেতারা ।
বুধবার সকালে মান্দারতলা গড়াই পার্কে নাকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নাকোল ইউনিয়ন যুবদলের কারা নির্যাতিত নেতা সৈয়দ শওকত কামাল রাজু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ, নাকোল ইউনিয়ন যুবদল কর্মী মিলন শেখ ও যুবদল কর্মী মো. মিরুল শেখ লিখিত বক্তব্যে বলেন, গত ৯ জুন সোমবার বিকেলে মান্দারতলা গড়াই পার্কে চাঁদা তোলাকে কেন্দ্র একই গ্রামের নাকোল ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেনের সাথে স্থানীয় নাকোল ইউনিয়ন যুবদল কর্মী ও তার লোকজনের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এ বিষয়কে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন যুবদল নেতা রাজুকে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করতে থাকে। আসলে আওয়ামী সরকারের আমলে জাহাঙ্গীর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। পতিত ফ্যাসিষ্ট সরকারের দোসর জাহাঙ্গীর এখনো এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিজের অপকর্ম ঢাকতে তিনি আমাদের নামে মিথ্যা অপপ্রচার করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মুজাহিদ শেখ
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
Leave a Reply