সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি আ. লীগ নেতার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি আ. লীগ নেতার

সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি আ. লীগ নেতার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগসহ রাজনীতি থেকে অবসর গ্রহণে করলেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তবে সাংগঠনিকভাবে দলের কাছে এখনও কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।পদত্যাগের ঘোষণা দিয়ে ভবিষ্যতে আর কোনো প্রকার রাজনীতিতে যুক্ত হবেন না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার “যুব ও ক্রীড়া সম্পাদক” হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। হৃদরোগসহ শারীরিক নানাবিধ অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়। তিনি আরো বলেন, স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর গ্রহন করছি। আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক রইলো না। সময় মতো পদত্যাগ পত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, আপতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম। ভবিষ্যতে আর রাজনীতি করবেন না বলেও উল্লেখ করেন তিনি।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d