সাঘাটায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাঘাটায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

সাঘাটায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটায় গটিয়া গ্রামে নাসরিন আক্তার (২৫) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের দাবি, নাসরিন মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদের কারণে তার মানসিক চাপ আরও বেড়ে যায়, যা আত্মহত্যার কারণ হয়ে থাকতে পারে।সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d