আমিনুল ইসলাম সেলিমঃ- (বিশেষ প্রতিনিধি)
১৫ জুলাই বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়া বাসস্ট্যান্ডে ” করোনা প্রতিরোধ বুথ” উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রাজ্জাক হোসাইন রাজ
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রহুল আমিন,সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু,সাটুরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদ্যোত কুমার ঘোষ এ্যাপোলো,সাধারন সম্পাদক রাজু আহাম্মেদ জামান,সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামীম হোসাইন,সাবেক ছাত্রনেতা শাওন খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মওলা,গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট সাটুরিয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবাইদুর রহমান,আপেল মাহমুদ,শাহিন আজাদ,রুবেল আহাম্মেদ,আলামিন হোসেন,টিটু সহ আরো অনেকে।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসাইন রাজ বলেন… “দুর্যোগকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
করোনাকালীন সময়ে সারাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি Nirmal Ranjan Guha ও সাধারন সম্পাদক Afzalur Rahman Babu ভাইয়ের নির্দেশে সারাদেশে এ কার্যক্রম চলবে এবং আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের একটাই রাজনীতি- তা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
উল্লেখ্য করোনা মহামারী’র শুরুর কাল থেকে রাজ্জাক হোসাইন রাজ বিভিন্ন সচেতনা বৃদ্ধিতে এবং দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য ত্রান সহায়তার মাধ্যমে বরাবরই পাশে থেকেছেন।
যা ইতিমধ্যে সর্বমহল এ প্রশংসিত হয়েছে।
Leave a Reply