সাতক্ষীরায় কুপিয়ে মাদরাসার শিক্ষককে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাতক্ষীরায় কুপিয়ে মাদরাসার শিক্ষককে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

সাতক্ষীরায় কুপিয়ে মাদরাসার শিক্ষককে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে মাদরাসা শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। গণপিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) একজন মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানায়।রোববার (২০ জুলাই) পড়ন্ত বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাতে তালা থানার অফিসার ইনচার্জ -ওসি মো. মাইনউদ্দিন জানান, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে মাদরাসা শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। শাহাপুর মাদরাসার শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে।

ওসি মো. মাইনউদ্দিন আরও জানান, এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। শোনা যাচ্ছে গণপিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) একজন মানসিক ভারসাম্যহীন। আমরা (পুলিশ) এখন ঘটনাস্থলে আছি। প্রতিকুল ও দুর্গম এলাকা। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই মাদরাসা শিক্ষককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু ঘটে।এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d