সাতক্ষীরায় তিন সমিলে বিজিবির অভিযান, ৩৮ লাখ টাকার কাঠ জব্দ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাতক্ষীরায় তিন সমিলে বিজিবির অভিযান, ৩৮ লাখ টাকার কাঠ জব্দ

সাতক্ষীরায় তিন সমিলে বিজিবির অভিযান, ৩৮ লাখ টাকার কাঠ জব্দ

সাতক্ষীরায় বন বিভাগের অনুমোদন ছাড়া পরিচালিত তিনটি করাত কলে অভিযান চালিয়েছে বিজিবি নেতৃত্বাধীন যৌথ টাস্কফোর্স। রোববার (১৬ জুন) দুপুরে কাথন্ডা বাজার এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৬ হাজার ঘনফুট অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।এদিন বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ ও বন রক্ষায় এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলতে থাকবে এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ অপু, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদা, বিজিবি, বন বিভাগ ও পুলিশ সদস্যরা।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাথন্ডা বাজারে মেসার্স মায়ের দোয়া সমিল, মেসার্স তামান্না সমিল ও মেসার্স দয়া মায়া সমিলে অবৈধভাবে গাছ কাটাসহ কাঠ চেরাইয়ের কাজ চলছে। এ সময় অভিযান চালিয়ে করাত কল বিধিমালা-২০১২-এর ৩(১) ও ১২নং বিধি লঙ্ঘনের অভিযোগে তিনটি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩০ দিনের মধ্যে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়।অবৈধ কাঠ চেরাইয়ের দায়ে প্রতিষ্ঠানগুরোকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা। জরিমানা ও জব্দ মালামালের মোট সিজার মূল্য দাঁড়ায় ৩৮ লাখ ১২ হাজার টাকা। বিজিবি জানায়, পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d