সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ৩ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ৩

সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ৩

সাতক্ষীরার শ্যামনগরে বেকারির দোকান থেকে চাঁদা দাবি করার সময় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ দুইজন সাংবাদিক পরিচয়দানকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সাতক্ষীরায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ৩ আটক ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে শেখ আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার মগরখাল গ্রামের মো. জয় সরদার (৩০) ও ঢাকার উত্তরার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ আমিরুল ইসলাম এর আগেও ম্যাজিস্ট্রেট পরিচয়ে তিন থেকে চার বার চাঁদাবাজির চেষ্টা করেছিলেন। বেকারির মালিক ও কর্মচারীরা তাকে চিনে ফেলেন। বুধবার ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’ নামে সংগঠনের পরিচয় দিয়ে তারা প্রথমে ৩ হাজার টাকা নেন। এরপর আরও টাকা দাবি করলে সন্দেহ হলে জনতা তাদের আটক করে।
পরে তারা একই বাজারের অন্য একটি বেকারিতেও চাঁদা তুলতে গেলে স্থানীয়রা তিনজনকে ধরে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, ‘জয় সরকার নিজেকে “বাংলাদেশ সমাচার” ও “মাতৃজগ” পত্রিকার প্রতিনিধি দাবি করেছে, ফারুক পাটোয়ারী “আমার প্রাণের বাংলাদেশ” এবং শেখ আমিরুল ইসলাম “এম টিভি”-এর বিশেষ প্রতিনিধি পরিচয় দিয়েছে। তাদের কাছ থেকে একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d